বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর

সাজ্জাদ হত্যার দুই শীর্ষ আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৩৩ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ছাত্রদলকর্মী মো. সাজ্জাদ হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়, যা হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পটিয়ার জঙ্গলখাইন ও নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- রিয়াজ করিম (৩৩) ও মো. ইউসুফ ওরফে হিরন (২৫)। 

বাকলিয়া থানা পুলিশ জানায়, ছাত্রদললর্মী সাজ্জাদ হত্যা মামলায় আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য হত্যাকা ব্যবহৃত বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, সাজ্জাদ হত্যা মামলার দুই আসামি রিয়াজ ও হিরণকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যে বাকলিয়া থানাধীন সুরভী আবাসিক এলাকা সংলগ্ন খালপাড় এস.এন.বি এন্টারপ্রাইজ নামীয় নির্মাণ সামগ্রী বিক্রয়ের অফিস থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত, একটি বিদশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি বুলেট ও একটি বুলেটের খোসা উদ্ধার করা হয়।

এর আগে ২৮ অক্টোবর রাতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে এক্সেস রোড এলাকার বগারবিলের মুখে যুবদলের দুপক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদলকর্মী সাজ্জাদের মৃত্যু হয়।

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit