বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী ও অভিনেতা এআর মন্টু পাটোয়ারীর ছেলে সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছেন জামগড়ার আর্মি ক্যাম্প। 
বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীরচট ও  কান্দাইল রাজা-বাদশা মার্কেট  এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ১টি ৭.৬৫ মিমি পিস্তল, ৮ রাউন্ড পিস্তল গুলি, ২টি পিস্তল ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, ৪টি দেশী অস্ত্র চাপাতি, ছুরি, ১টি শটগানের বাটস্টক, ১টি হকি স্টিক, ৩০৪০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার বিদেশি মদ, ২টি ইলেকট্রিক শকার, অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত ১৩টি মোবাইল ফোন, ৩টি ওয়াকি-টকি ও রাজা-বাদশা এলাকা থেকে ১টি পিস্তল, ১টি দেশী অস্ত্র, ২০০ গ্রাম গাঁজা ও অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃতরা হলো- ঢাকা জেলার আশুলিয়ার গাজীরচট এলাকার এআর মন্টু পাটোয়ারীর ছেলে মেহেদী হাসান মিথুন পাটোয়ারী (২৪), একই এলাকার মোঃ মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মাসুমা আক্তার রিয়া (২৩) ও চাঁপাইনবাবগঞ্জ রাণীনগরের মোঃ জাহিদুল আলম২৪) এবং কান্দাইলের রাজা-বাদশা এলাকার  বাবর হোসেন (বাবলু) (৪৫), রাজশাহীর জামিরা হাটপাড়ার 
নায়ন আলী (১৮) ও বগুড়া জেলার ফুলবাড়ীর মোঃ গোলাম রাব্বি (১৮)। 
যৌথবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় হঠাৎ পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনে এলাকার মানুষজন ভয় পায়। খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে অস্ত্র সহ ৪জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় কিছু অবৈধ অস্ত্রধারী এবং তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল। পরে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ও বিভিন্ন উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সন্ত্রাসীদেরকে গ্রেফতার পরে ওই এলাকায় জনমনে এক প্রকার স্বস্তি ফিরে পায় এবং সেই সাথে সেনাবাহিনীর এই ধরনের কাজে প্রশংসা করেন তারা।

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৫,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit