বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

শুধু ভেতরের স্বাস্থ্যই নয়, বাইরের সৌন্দর্যেও রক্ষা করে আমলকী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রকৃত সুস্থতার রহস্য লুকিয়ে আছে আমাদের দেশীয় টক-মিষ্টি ফল আমলকীর মধ্যে। কারণ আমলকী শুধু ভেতরের স্বাস্থ্যই রক্ষা করে না, বাইরের সৌন্দর্যেও রক্ষা করে থাকে। তাই কাল নয়, আজ থেকেই সকালটা শুরু হোক একটি আমলকী দিয়ে। ছোট্ট এ অভ্যাসই হয়তো বদলে দিতে পারে আপনার পুরো দিন— এমনকি পুরো জীবনও। 

কারণ এই আমলকীতে আছে ভিটামিন ‘সি’ ও অ্যান্টি-অক্সিডেন্ট। আর ভিটামিন ‘সি’ আর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও টান টান করে রাখে। সেই সঙ্গে সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমিয়ে দেয়। আমলকী নিয়মিত খেলে কিংবা চুলে তেল হিসেবে ব্যবহার করলে চুলে আসে প্রাকৃতিক ঘনত্ব ও উজ্জ্বলতা। এটি যেন প্রকৃতির এক অমূল্য অ্যান্টি-এজিং টনিক। 

আমলকী রক্তে শর্করার ওঠানামার ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে থাকা পলিফেনল ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে দেয়। রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে এবং শরীরে অ্যান্টি-ক্যানসার প্রভাব ফেলে। এটি কোষকে তরতাজা রাখে, বয়সের ছাপ পড়া ধীর করে দেয়। 

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, যদি আমলকী আধুনিক প্রচারের সামান্য অংশও পেত, তাহলে এ দেশের মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যেত। কারণ এই ফলটি শুধু একটি ভিটামিন ‘সি’-এর উৎস নয়, এটি প্রকৃতির এমন এক উপহার, যা শরীর, মন ও সৌন্দর্য— তিন দিকেই কাজ করে থাকে। আর আমলকীতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রক্তের খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে। ফলে রক্তনালি থাকে পরিষ্কার, রক্তচাপ স্থিতিশীল এবং হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত হয়।

বিশেষজ্ঞরা আরও বলেন, নিয়মিত আমলকী খেলে এমন অনেক উপকার দেয়, যা দামি হার্ট সাপ্লিমেন্টও দিতে পারে না। প্রতিদিন মাত্র একটি ছোট আমলকী খেলে শরীরের একদিনের প্রয়োজনীয় ভিটামিন ‘সি’ পূরণ হয়। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা জোরদার করে, সর্দি-কাশি দূরে রাখে এবং শরীরকে ভেতর থেকে সতেজ করে তোলে। আধুনিকতার প্রতীক অ্যাভোকাডো যতই জনপ্রিয় হোক না কেন, প্রকৃত শক্তি লুকিয়ে আছে এই দেশীয় ফল আমলকীতে।

এদিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণাতেও দেখা গেছে, স্থানীয় খাবারগুলো দীর্ঘদিন ধরে প্রমাণ করে আসছে তাদের কার্যকারিতা। আমলকী সেই প্রমাণের অন্যতম শক্ত উদাহরণ, যা একই সঙ্গে শরীরকে দেয় রোগপ্রতিরোধ ক্ষমতা এবং ত্বক-চুলে আনে তারুণ্যের দীপ্তি। প্রতিদিন একটি আমলকী ধীরে ধীরে বদলে দিতে পারে আপনার শরীর, মন ও চেহারার উজ্জ্বলতা।

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৫,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit