শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ফের একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান দেশগুলোর ‘এ’ দল নিয়ে এতদিন ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টটির নাম পরিবর্তন করে ‘এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’ নামে আয়োজন করবে। নতুন নামে সূচি ঘোষণা করা হয়েছে এই প্রতিযোগিতার। যেখানে জাতীয় দলের সর্বশেষ এশিয়া কাপের মতো করেই গ্রপিং করা হয়েছে। একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে পাকিস্তান, ভারতের সঙ্গে খেলবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশসহ ৫টি দেশের ‘এ’ দল অংশ নিলেও, আমিরাত, ওমান ও হংকংয়ের মূল দলই খেলবে। কাতারে ৮ দলের এই প্রতিযোগিতা চলবে ১৪–২৩ নভেম্বর। ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ২১ নভেম্বর দুই সেমিফাইনাল ও ২৩ নভেম্বর হবে ফাইনাল।
বাংলাদেশ ‘এ’ দল আসর শুরু করবে ১৫ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বহুল কাঙ্ক্ষিত ম্যাচ ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। যেকোনো টুর্নামেন্টেই এই দুই দলের একই গ্রুপে পড়া অলিখিত নিয়মে পরিণত হয়েছে। সর্বশেষ এশিয়া কাপের সুপার ফোর রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় সেখানেও দেখা হয় সূর্যকুমার যাদব ও সালমান আলি আগাদের। এরপর ফাইনাল মিলিয়ে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই ভারত জিতেছে।
রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে অবশ্য গ্রুপপর্বের পর সরাসরি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফলে এরপর আর ফাইনাল ছাড়া ভারত-পাকিস্তান ‘এ’ দলের দেখা হওয়ার সম্ভাবনা কম। গ্রুপপর্বে বাংলাদেশ পরবর্তী দুটি ম্যাচ খেলবে ১৭ নভেম্বর আফগানিস্তান ও ১৯ নভেম্বর শ্রীলঙ্কার সঙ্গে।
টুর্নামেন্টের সূচি
১৪ নভেম্বর- পাকিস্তান ‘এ’ বনাম ওমান
১৪ নভেম্বর- ভারত ‘এ’ বনাম আরব আমিরাত
১৫ নভেম্বর- বাংলাদেশ ‘এ’ বনাম হংকং
১৫ নভেম্বর- শ্রীলঙ্কা ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’
১৬ নভেম্বর- আরব আমিরাত বনাম ওমান
১৬ নভেম্বর- ভারত ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’
১৭ নভেম্বর- শ্রীলঙ্কা ‘এ’ বনাম হংকং
১৭ নভেম্বর- বাংলাদেশ ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’
১৮ নভেম্বর- পাকিস্তান ‘এ’ বনাম আরব আমিরাত
১৮ নভেম্বর- ভারত ‘এ’ বনাম ওমান
১৯ নভেম্বর- আফগানিস্তান ‘এ’ বনাম হংকং
১৯ নভেম্বর- শ্রীলঙ্কা ‘এ’ বনাম বাংলাদেশ ‘এ’
২১ নভেম্বর- এ১ বনাম বি২ (প্রথম সেমিফাইনাল)
২১ নভেম্বর- বি১ বনাম এ২ (দ্বিতীয় সেমিফাইনাল)
২৩ নভেম্বর- ফাইনাল 

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit