বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

বীজজাতীয় খাবার: কিডনি রোগীদের জন্য কতটা উপযোগী বা ঝুঁকিপূর্ণ?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১১০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বেশিরভাগ বীজ জাতীয় খাবারে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট (ওমেগা-৩), ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান যেমন- পটাশিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়াম। এই উপাদানগুলো সাধারণভাবে স্বাস্থ্যকর হলেও, কিডনি রোগীদের ক্ষেত্রে কিছু ঝুঁকি তৈরি করতে পারে। যেমন পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে হার্টবিট অনিয়মিত হয়ে যেতে পারে, এমনকি হৃৎস্পন্দন বন্ধও হতে পারে। ফসফরাস জমে গিয়ে হাড় ক্ষয়, ত্বকের চুলকানি এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত প্রোটিন রক্তে ইউরিয়া বাড়িয়ে দেয়; যা কিডনি রোগীদের জন্য ক্ষতিকর।

এখন প্রশ্ন আসতেই পারে, সব বীজযুক্ত খাবারই কি কিডনি রোগীর জন্য অনুপযুক্ত? উত্তর হচ্ছে না, সব বীজযুক্ত খাবারই কিডনি রোগীর জন্য অনুপযুক্ত নয়। তবে কিডনি রোগীর অবস্থা (যেমন: কিডনির কার্যকারিতা কতটা কমেছে, ডায়ালাইসিসে আছে কিনা, পটাশিয়াম বা ফসফরাসের মাত্রা বেড়েছে কিনা) অনুযায়ী কিছু বীজযুক্ত খাবার সীমিত করতে হয় বা এড়িয়ে চলতে হয়। উচ্চ পটাশিয়াম যুক্ত বীজযুক্ত খাবার যেমন পাকা কলা, বেল, খেজুর, বরবটি সেদ্ধ, মিষ্টি কুমড়া সেদ্ধ, বীটরুট, রসুন, কচু জাতীয় খাবার কিডনি রোগীকে এড়িয়ে চলতে হয়।

সব বীজজাতীয় খাবার কিডনি রোগীর জন্য ক্ষতিকর নয়। রোগীর কিডনির কার্যকারিতা, ডায়ালাইসিস প্রয়োজনীয়তা ও রক্তে ইলেক্ট্রোলাইটের মাত্রা অনুযায়ী খাদ্য নির্বাচন করতে হয়। তাই কোনো বীজজাতীয় খাবার গ্রহণ করা যাবে এবং কতটুকু পরিমাণে তা নির্ধারণ করবেন একজন প্রশিক্ষিত ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট।

লেখক:
ইশরাৎ জাহান উম্মি
ট্রেইনিং ডায়টেশিয়ান/নিউট্রিশনিস্ট 
কিডনি ফাউন্ডেশন হাসপাতাল

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit