বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

ত্বকচর্চায় শঙ্খচূর্ণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সৌন্দর্য চর্চায় শঙ্খচূর্ণ সব ধরনের ত্বকে মানিয়ে যায়। জানেন কি! এর সাদা গুঁড়ায় থাকে প্রচুর ক্যালসিয়াম এবং নানা ধরনের খনিজ। যেমন আয়রন ও ম্যাগনেসিয়াম। যা ত্বককে নানাভাবে রক্ষা করে সুন্দর ও উজ্জ্বল করে তোলে। তবে সব ধরনের ত্বকে মানানসই হলেও ত্বকের ধরন বুঝে নানাভাবে শঙ্খচূর্ণ ব্যবহার করা যায়।

বিশেষজ্ঞদের মতে, রূপচর্চার সামগ্রী হলেও সংবেদনশীল ত্বকের অধিকারীরা সাবধানে শঙ্খচূর্ণ ব্যবহার করবেন। যেহেতু এই গুঁড়া শক্ত শামুকের খোল থেকে তৈরি, ত্বকে ব্যবহারের সময় জোরে ঘষাঘষি না করাই ভালো। সামান্য অসাবধানতায় ত্বক কেটে যেতে পারে। কারও কারও অ্যালার্জিজনিত সমস্যা ও প্রদাহ দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে ত্বক ফুলে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। এমন হলে শঙ্খচূর্ণ ব্যবহার বন্ধ করে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শুষ্ক ত্বক

শুষ্ক ত্বকে কালচে ছোপ বেশি পড়ে। এ ধরনের দাগ দূর করার জন্য এই প্যাক কাজ করে। ১ টেবিল চামচ শঙ্খচূর্ণ, ২ চা-চামচ আপেল সাইডার ভিনেগার, ৪-৫ ফোঁটা কাঠবাদামের তেল, ভিটামিন সি ট্যাবলেট বা একটি সিভিট গুঁড়া ও সামান্য গোলাপজল মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। পরিবর্তন বোঝার জন্য টানা দুই সপ্তাহ ব্যবহার করতে হয়।

তৈলাক্ত ত্বক

যাদের ব্রণ ও ব্ল্যাক হেডসের সমস্যা রয়েছে, তারা ২ টেবিল চামচ তুলসী পাতার রস, ১ টেবিল চামচ শঙ্খের গুঁড়া মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এবার সামান্য বাদামি চিনি দিয়ে গুলে সারা মুখে মিশ্রণটি লাগাতে হবে। ৫ মিনিট পর একটু ঘষে তুলে ফেলতে হবে। তৈলাক্ত ত্বকে সপ্তাহে এক দিন ও ব্রণযুক্ত ত্বকে প্রতিদিন প্যাকটি লাগালে উপকার পাওয়া যায়। শঙ্খের গুঁড়া ত্বকে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা জীবাণু দূর করে।

সব ধরনের ত্বক

মাত্র ১ টেবিল চামচ শঙ্খগুঁড়া, লেবুর খোসা বাটা আধা চা-চামচ, ৩-৪ ফোঁটা গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে মুখে লাগাতে হয়। ৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন একবার করে প্যাকটি লাগালে রোদের প্রভাবজনিত কালচে ভাব দূর হয়ে যায়।

কিউএনবি/অনিমমা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit