বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন সিট নীতিমালার দাবিতে ঢাবি সিন্ডিকেট সভা ঘেরাও করে ডাকসুর বিক্ষোভ জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

কেন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে তরুণীরা?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রেমের কোনো বয়স নেই। এর কোনো নির্দিষ্ট বয়সসীমাও থাকে না। প্রেমিক কিংবা প্রেমিকার বয়সের ব্যবধান ২০ থেকে ৩০ বছর হলেও কোনো সমস্যা নেই। যদি মনের সঙ্গে মন মিলে যায়, তবে বয়স কোনো বাধা নয়। আর প্রেমের পরিসীমা অফুরন্ত। প্রেম মানে না ধর্মের কাহিনি। যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে সেই আকর্ষণ বাঁধ দিয়েও ধরে রাখা যায় না। 

আর প্রেমের ক্ষেত্রে দুজনের বয়সও কাছাকাছিই হয়ে থাকে। দুজনের মধ্যে চিন্তা-ভাবনার মিল থাকায় প্রেম এগিয়ে যায় দ্রুতগতিতে। কিন্তু অনেক সময় দেখা যায়, সম্পর্কের ক্ষেত্রে দুজনের বয়সের বিস্তর ফারাক রয়েছে। তা সত্ত্বেও প্রেম থেমে নেই, ঠিকই হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক পুরুষের প্রেমে পড়তে দেখা যায় তরুণী কাউকে। যিনি চাইলেই একজন সমবয়সি সঙ্গী পেতে পারেন, কিন্তু সেই তরুণী কেন একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়েন? 

চলুন জেনে নেওয়া যাক, তরুণীদের কেন বয়স্ক পুরুষ পছন্দ—

অনেকেই মনে করেন, বয়স্ক পুরুষের মধ্যে যথেষ্ট ম্যাচিওরিটি থাকে, আকর্ষণের জন্য এটাই সবচেয়ে বড় কারণ। অল্প বয়সের ছেলেদের ম্যাচিওরিটির বিষয়টি তেমন একটা চোখে পড়ে না। আকর্ষণ থাকে না। তাদের সঙ্গে সম্পর্ক তেমন জমে ওঠে না। কিন্তু প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে সেটির অভাব থাকে না।

আর বয়স্কদের প্রেম একেবারে অন্যরকম। অনেক বেশি বাস্তবসম্মত। ফলে সম্পর্কও টিকে থাকে। তারা যা প্রকাশ করে, সবই বাস্তববাদী। সর্বদা বাস্তবতা মেনে সম্পর্ক এগিয়ে নেয়। তাই নেতিবাচক দিক এড়িয়ে চলতে পারে। সে কারণে মেয়েরা তাদের প্রতি দুর্বল বেশি থাকে। বয়স্ক পুরুষরা সাধারণত যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে, যা মেয়েরা খুবই পছন্দ করে। মেয়েরা চায় তার সঙ্গীকে নিয়ে যে পরিবেশেই যাক না কেন, যাতে সে বিরক্তবোধ না করে।

এ ধরনের পুরুষের প্রতি পূর্ণ আত্মবিশ্বাস থাকে তরুণীর। তারা সম্পর্ক জড়ালে কিংবা বিয়ে করলে আর ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ তারা নিজেরাই চান তাদের পর্যাপ্ত বয়স হয়ে গেছে। সুতরাং একাধিক প্রেম নয়, একাধিক বিয়ে নয়।

আর বয়স্ক পুরুষরা সঠিক সিদ্ধান্ত সহজেই নিতে পারে, যা অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা পারে না। কারণ বয়স্ক পুরুষরা সব বিষয়ে বুঝে ও শুনে তারপর সিদ্ধান্ত নিতে পারেন। যে সিদ্ধান্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আর সিদ্ধান্তটাও তেমনি যুক্তিবাদী।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit