রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইউরোপজুড়ে বিক্ষোভের আগুন, এবার কি উত্তাল হচ্ছে যুক্তরাজ্য? গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী শ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারা ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত

কিনোকুনিয়া বাংলাদেশে কিশওয়ার চৌধুরীকে নিয়ে বিশেষ আয়োজন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শেফ কিশওয়ার চৌধুরীকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কিনোকুনিয়া বাংলাদেশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর উত্তরায় সেন্টারপয়েন্টে অবস্থিত কিনোকুনিয়া বাংলাদেশে ‘অ্যান আফটারনুন উইথ মাস্টারশেফ কিশওয়ার চৌধুরী’ শীর্ষক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তাঁর ভক্ত, পাঠক ও আমন্ত্রিত অতিথিরা সরাসরি তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পান।

আলোচনায় কিশওয়ার জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও পারিবারিক রান্না কীভাবে তাঁর কাজকে প্রভাবিত করেছে। ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’য় অংশ নেওয়ার অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশি খাবার তুলে ধরার গল্পও শেয়ার করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে অতিথিরা তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

কিনোকুনিয়া বাংলাদেশের এ আয়োজনের উদ্দেশ্য ছিল পাঠকদের বইয়ের বাইরেও বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ও সফল ব্যক্তিত্বদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতেও সাহিত্য, সংস্কৃতি, সৃজনশীলতা ও বিভিন্ন বিষয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, জাপানের আন্তর্জাতিক বইয়ের দোকান চেইন কিনোকুনিয়ার বাংলাদেশ শাখা রাজধানীর উত্তরায় সেন্টারপয়েন্টে অবস্থিত। দেশি-বিদেশি বিভিন্ন ধরনের বইয়ের সংগ্রহের পাশাপাশি পাঠকদের জন্য সুন্দর ও আরামদায়ক পরিবেশ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

নিয়মিত অনুষ্ঠান ও পাঠককেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বই পড়ার সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করছে কিনোকুনিয়া বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit