বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে ১৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল জেনে নিন শার্শা সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামীলীগের অনুপ্রবেশ ঠেকাতে মধুর গন সংযোগ দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন। আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী মীর হেলাল, উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল জেনে নিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মিষ্টি স্বাদের ফল বেদানা অনেকেরই পছন্দ। এটি পুষ্টিগুণেও ভরপুর। কিন্তু এই ফলের খোসা ছাড়িয়ে ভেতর থেকে লাল টুকটুকে দানাগুলো বের করতে অনেকেরই ঝামেলার মনে হয়। একটু অসাবধান হলে ফল থেকে রস ছিটকে পড়ে চারদিকে। কিন্তু আপনি জানেন কি, কোন কৌশলে বেদানার দানা খুব সহজে এবং কোনোরকম রস না ছড়িয়ে ছাড়ানো যায়?

এর সবচেয়ে কার্যকর ও সহজ উপায় হলো পানির নিচে ডুবিয়ে ছাড়ানো। এ পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই একদম পরিষ্কারভাবে দানাগুলো আলাদা করা যায়। হাতে হয়তো একটু লাগবে, তবে কিছু সহজ কৌশলে দানাগুলো ছাড়িয়ে নেওয়া সম্ভব হবে।

নিচে ধাপে ধাপে সহজ কৌশলগুলো দেওয়া হলো—

১. পানির বাটিতে ডুবিয়ে ছাড়ানোর কৌশল

এ পদ্ধতিতে হাত ও কাপড়ে দাগ লাগার কোনো ভয় থাকে না। প্রথমে ধারালো ছুরি দিয়ে বেদানার ওপরের মুকুটের অংশটি গোল করে কেটে সরিয়ে নিন। এরপর ভেতরের সাদা অংশ ও দানাগুলো দেখা যাবে। বেদানার গায়ে যে সাদা শিরার মতো অংশগুলো দেখা যায়, ঠিক সেই বরাবর ছুরি দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত হালকা করে চিরে নিন। পুরোপুরি কাটবেন না, শুধু খোসাটুকু কাটুন।

এবার একটি বড় বাটিতে পানি নিয়ে বেদানাটি ডুবিয়ে দিন। পানির নিচেই হাত দিয়ে বেদানার টুকরোগুলো আলগা করে নিন। পানির নিচেই আঙুল দিয়ে আলতো করে চাপ দিলে দানাগুলো খুলে বাটির নিচে জমা হবে। আর হালকা সাদা খোসা ও পর্দাগুলো পানির ওপরে ভেসে উঠবে। ওপর থেকে ভাসমান সাদা অংশগুলো হাত বা ছাঁকনি দিয়ে ফেলে দিন। এরপর পানি ঝরিয়ে নিলেই পরিষ্কার বেদানার দানা পেয়ে যাবেন।

২. কাঠের চামচ দিয়ে টোকা দেওয়ার কৌশল

সময় খুব কম থাকলে এ পদ্ধতিটি দারুণ কাজে দেয়। বেদানাটি আড়াআড়িভাবে (মাঝ বরাবর) সমান দুই ভাগে কেটে নিন। এরপর একটি বড় বাটির ওপর বেদানার কাটা অংশটি নিচের দিকে মুখ করে হাতের তালুতে আলগাভাবে ধরুন। আঙুলগুলো একটু ফাঁক করে রাখুন যেন দানা পড়তে পারে। এবার একটি ভারি কাঠের চামচ বা খুন্তি দিয়ে বেদানার পেছন দিকে মাঝারি জোরে টোকা দিন। কয়েক সেকেন্ডের মধ্যেই সব দানা আঙুলের ফাঁক গলে নিচের বাটিতে পড়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit