মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন।
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
১৫
Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা জোনের আওতাধীন দেওয়ানপাড়া এলাকায় এ দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি জি সহ দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেলের শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, স্থানীয় শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে এ ছাত্রী হোস্টেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার ছাত্রীদের নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত হলে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেওয়ানপাড়া ছাত্রী হোস্টেল নির্মাণের উদ্যোগও এ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে।