বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে ১৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল জেনে নিন শার্শা সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামীলীগের অনুপ্রবেশ ঠেকাতে মধুর গন সংযোগ দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন। আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী মীর হেলাল, উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাকে পাচ্ছে না। জোহানেসবার্গে প্রথম টেস্ট চলাকালে ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় সুপারস্পোর্ট পার্কে আগামী ম্যাচে নিশ্চিতভাবে মাঠে নামা হচ্ছে না তার। তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

বাভুমা না থাকায় দক্ষিণ আফ্রিকার জন্য বড় ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে চার নম্বর ব্যাটিং পজিশন। স্কোয়াডে থাকা টনি ডি জর্জিকে এই জায়গায় খেলানোর সুযোগ রয়েছে। তবে টেস্ট দলে আরও একজন ক্রিকেটার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে প্রোটিয়ারা। সম্ভাব্য নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন সিনেথেম্বা কেশিলে, জর্ডান হারম্যান ও ডেভিড বেডিংহাম।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কেশিলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারবানে হারের পর জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল তার। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে সেই সুযোগ হাতছাড়া হয়। অন্যদিকে, গত শীত মৌসুমে ইংল্যান্ড লায়ন্স ও সমারসেটের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে নয় ইনিংসে ৬১.৮৫ গড়ে রান করেছিলেন হারম্যান। সাম্প্রতিক সময়ে টেস্ট দল থেকে বাদ পড়া বেডিংহামও রয়েছেন বিবেচনায়।

বাভুমার চোট কতদিনে সেরে উঠবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। চিকিৎসকদের সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও আগামী ১৭ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগেও তার পুরোপুরি সুস্থ হওয়া নিয়ে সংশয় রয়েছে। প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে নিজের চোট নিয়ে হতাশা প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। তবে এটিকে ক্যারিয়ারের অংশ হিসেবে মেনে নিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে এই বিরতিকে নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবেও দেখছেন বাভুমা।

ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় চোটে পড়েন বাভুমা। মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেট পতনের পর আবার ব্যাটিংয়ে ফেরেন এবং কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসনের সঙ্গে জুটি গড়ে ব্যক্তিগত সংগ্রহে আরও ১৯ রান যোগ করেন। তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি তিনি। উল্লেখ্য, জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানও দখল করেছে প্রোটিয়ারা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit