বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে জোহানেসবার্গের এই হারেও দলের পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে প্রথম ইনিংসে ব্যাটারদের দৃঢ়তা এবং পেসারদের সাম্প্রতিক উন্নতিতে সন্তুষ্ট তিনি।

ম্যাচ শেষে শান্ত জানান, প্রথম ইনিংসে দলের ব্যাটিং তাকে সবচেয়ে বেশি আশাবাদী করেছে। সাধারণত এমন কন্ডিশনে টস জিতে আগে ব্যাট করার সুযোগ পাওয়া যায় না। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে ভালো সংগ্রহ গড়তে পেরেছে বাংলাদেশ। পাশাপাশি গত কয়েক বছরে পেসারদের ধারাবাহিক উন্নতিও দলের জন্য বড় ইতিবাচক পরিবর্তন বলে মনে করেন তিনি।

প্রথম ইনিংসে ৪০০ রান তুলেও কেন জয় পাওয়া সম্ভব হয়নি, সেটির ব্যাখ্যায় নিজেদের ভুলের কথা তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে হলে বোলিংয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। কিন্তু ম্যাচে একাধিক নো-বল করা এবং গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়ার মতো ভুল করেছে বাংলাদেশ। এসব ভুলই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন শান্ত।

তবে পরাজয়ের পরও দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আশাবাদী অধিনায়ক। বিশেষ করে লিটন দাস ও হৃদয় যেভাবে ব্যাটিং করেছেন, তাতে সন্তুষ্ট তিনি। মাত্র চারটি টেস্ট খেলা হৃদয়ের আত্মবিশ্বাসী ব্যাটিংও শান্তকে মুগ্ধ করেছে। এই পারফরম্যান্স থেকে পাওয়া আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচেও কাজে লাগবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক।

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit