শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামীলীগের ভারত থেকে শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নেতা কর্মিদের সাথে নিয়ে ব্যাপক গন সংযোগ করেছেন শার্শা উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্ঠা ও সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্ঠি, নৈরাজ্য, আগুন সন্ত্রাস, বিভিন্ন চক্রান্ত, ষড়যন্ত্র রুখতে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধা থেকে রাত পর্যন্ত সংসংযোগ করেন। আলহাজ্ব খায়রুজ্জামান মধু উত্তর শার্শার স্বরুফদাহ বাজার, নিজামপুর বাজার, গোড়পাড়া বাজার, সাড়াতলা, পাকশিয়া ও কাশিপুর বাজারে বিএনপি নেতা কর্মি ও সাধারন জনগনকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সচেতন থাকতে সবাইকে আহবান জানান। এ সময় তার সাথে ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিবৃন্দ।
আলহাজ্ব খায়রুজ্জামান বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎত, গ্যাস ও জ্বালানী সম্পত প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের দিক নির্দেশনায় শার্শা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ভাবে এখন থেকে কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামীলীগের ভারত থেকে শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে, তাদের সকল প্রকার নৈরাজ্য প্রতিহত করতে শার্শা উপজেলা বিএনপি ও সকল অ্গং সংগঠন মাঠে থাকবে। তিনি বলেন এ জন্য তৃন মুলের সকল নেতা কর্মিকে শার্শা সীমান্ত জুড়ে সতর্ক থাকতে হবে বলে আহবান জানান।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:০০