বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে ১৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল জেনে নিন শার্শা সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামীলীগের অনুপ্রবেশ ঠেকাতে মধুর গন সংযোগ দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন। আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী মীর হেলাল, উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী মীর হেলাল, উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) হাসপাতালে গিয়ে তিনি আহত নেতাকর্মীদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাঁদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা ত্রুটি যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় আহত নেতাকর্মীদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তাঁদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, আহতদের সুচিকিৎসা ও সার্বিক কল্যাণে সরকার এবং দল সর্বোচ্চ সহযোগিতা করবে। চিকিৎসার ব্যয়সহ যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের সময় এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
হাসপাতাল পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit