সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

ছুটির দিন কী ঘটবে? দেখুন রাশিফল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ Time View

লাইফস্টাইল ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। এগুলো হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে জ্যোতিষীরা মানুষের ভাগ্য সম্পর্কে বলতে পারার শাস্ত্রটি অতি প্রাচীন হলেও বেশ সূক্ষ্ম। চলুন জেনে নেই ১২টি রাশি সম্পর্কে–

মেষ রাশি: খুচরা ব্যবসায়ীদের দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি হবে। চাকরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।


মিথুন রাশি: অফিসে আপনার পারফরম্যান্স দেখে উচ্চপদস্থ কর্মকর্তারা খুশি হতে পারেন। ব্যবসায় ঝুঁকি না নিলেই আজ ভালো করবেন। আজ আপনি বাড়ির সাজসজ্জায় কিছু পরিবর্তন করার পরিকল্পনা করতে পারেন। আজ অনেকটাই দুর্বল অনুভব করতে পারেন। দীর্ঘক্ষণ রোদে থাকা এড়িয়ে চলুন।
 কর্কট রাশি: ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে আজ। আপনার কৃতিত্বের জন্য আপনার প্রিয়জনরা খুব গর্ববোধ করবে। চাকরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন। অর্থের দিক দিয়ে দিনটি ভালো কাটবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা স্বাস্থ্যের যত্ন নিন।
সিংহ রাশি: চাকরিজীবীরা আজ বসের দেয়া কাজগুলোকে অগ্রাধিকার দিন। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি করতে পারেন। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। পিঠ বা কোমরের সমস্যা হতে পারে। একটানা বসে কাজ করা এড়িয়ে চলুন। কন্যা রাশি: এ রাশির জাতক জাতিকাদের আজ স্বাস্থ্য ভালো থাকবে না। অতীতের কোনো কাজের সুফল আজ পেতে পারেন। চাকরিজীবীদের আয় বাড়বে। ব্যবসায়ীদেরও আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বিবাহিত জীবনে আজ স্বস্তি ফিরে পেতে পারেন।

তুলা রাশি: ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকরিজীবীরা আজ কোনো সমস্যায় পড়তে পারেন। আজ আপনি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। মানসিক স্বাস্থ্য ও অর্থের অবস্থা ভালো থাকবে। বৃশ্চিক রাশি: ধর্মীয় কাজে মনোযোগী হতে পারেন। আজ কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করার সুযোগ পাবেন। খরচ বাড়তে পারে। ব্যবসায়ীরা আজ বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। চাকরিজীবীরা কাজে মনোযোগ দিলে ভালো করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।


ধনু রাশি: অফিসের কাজে মনোযোগ বাড়াতে হবে। পার্টনারশিপ ব্যবসায় নতুন কোনো কাজ শুরু না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। হাতে নগদ অর্থের পরিমাণ বাড়বে। স্বাস্থ্যগত কোনো জটিলতা দেখা দিতে পারে।
মকর রাশি: ব্যবসায়ীরা কঠোর পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পাবেন না। আর্থিক ক্ষতি হতে পারে। চাকরিজীবীরা আজ অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াবেন না। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ডিহাইড্রেশন সমস্যায় ভুগতে পারেন।

কুম্ভ রাশি: পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে আশানুরূপ ফল পাবেন। ব্যবসায়ীদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মীন রাশি: ব্যবসায়ীরা আজ লাভবান হতে পারেন। সরকারি চাকরিজীবীদের কাজের দায়িত্ব বাড়বে। কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন আজ। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit