শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড? পরিসংখ্যানে কে এগিয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের প্রথম সেমিফাইনালে আগামীকাল বুধবার মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। এই হাইভোল্টেজ ম্য়াচকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে।

টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে ভারতীয় ক্রিকেট দল। জিততে হবে মাত্র ২ ম্যাচ। এরমধ্যে প্রথম ম্য়াচটি আগামী ৫ মার্চ আয়োজন করা হবে। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। 

এরপর ৮ মার্চ হবে ফাইনাল। তবে ফাইনালে উঠতে গেলে প্রথমে তো ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে ভারতীয় ক্রিকেট দলকে। পরিসংখ্যান কী বলছে? টিম ইন্ডিয়া কি আদৌ ইংল্যান্ডকে হারাতে পারবে? আসুন, সেই ব্যাপারে আলোচনা করে নেওয়া যাক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কে এগিয়ে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত ও ইংল্যান্ড মোট ৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩ বার জিতেছে ভারত এবং ২ বার জিতেছে ইংল্যান্ড। এই পাঁচ ম্যাচের মধ্যে ২ বার তারা সেমিফাইনালে লড়েছে। ২০২২ সালের সেমিফাইনালে ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটে পরাজিত করেছিল। কিন্তু, দুই বছর পর অর্থাৎ ২০২৪-এর সেমিফাইনালে ভারত ৬৮ রানে জিতে সেই হারের মধুর প্রতিশোধ নেয়।

টি-টোয়েন্টিতে হেড-টু-হেড রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সামগ্রিক পরিসংখ্যানেও ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। এই দুই শক্তিশালী ক্রিকেট দল মোট ২৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৭ বার জিতেছে ভারত এবং ১২ বার জিতেছে ইংল্যান্ড। ভারতের জন্য স্বস্তির খবর এটাই যে ২০২৪ সালের শুরু থেকে এখনও পর্যন্ত আয়োজিত মোট ৬ ম্যাচের মধ্যে ইংল্যান্ড মাত্র একটিতেই জয়লাভ করেছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স

চলতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের পারফরম্যান্স প্রায় একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। দুটো দলই এখনও পর্যন্ত সাতটি করে ম্যাচ খেলেছে। আর উভয় দলই মাত্র একটি করে ম্যাচ হেরেছে। টিম ইন্ডিয়া গ্রুপ পর্বে শীর্ষস্থান দখল করেছিল, অন্যদিকে ইংল্যান্ড সুপার-৮ পর্বে নিজেদের গ্রুপে শীর্ষে ছিল। বর্তমানে দুই দলই সমান-সমান মনে হলেও, অতীত পরিসংখ্যান কিন্তু ভারতকেই এগিয়ে রাখছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit