শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা সারাদিন রোজা পালন করেন। সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে লেবুর শরবত অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। তাই রমজান এলেই স্বাভাবিকভাবেই বাজারে লেবুর চাহিদা বেড়ে যায়।

কিন্তু দুঃখজনকভাবে এবার দেখা যাচ্ছে, এই বাড়তি চাহিদার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী মাত্র এক-দুই দিনের ব্যবধানে লেবুর দাম প্রায় দ্বিগুণ করে দিয়েছেন। হঠাৎ এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। লেবুর দাম বেড়ে গেলে বা এটি সহজলভ্য না হলে এর বিকল্প কী হতে পারে? বিশেষজ্ঞদের মতে, শরীরকে ঠান্ডা রাখতে এবং পানিশূন্যতা দূর করতে লেবুর পাশাপাশি আরও কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা একই কার্যকারিতা প্রদান করতে পারে।

আমলকী

লেবুর সবচেয়ে কার্যকারী বিকল্প হতে পারে আমলকী। লেবু ও আমলকী উভয়ই প্রচুর পরিমাণে ভিটামিন–সি সমৃদ্ধ। তবে পুষ্টিগুণের দিক থেকে এগিয়ে রয়েছে আমলকী। লেবুতে প্রতি ১০০ গ্রামে ৫৩ মিলিগ্রাম ভিটামিন–সি থাকে। অন্যদিকে, আমলকীতে প্রতি ১০০ গ্রামে ৪৭০–৭০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা লেবুর তুলনায় বহুগুণ বেশি। লেবুতে ফাইবার থাকে ২.৮ গ্রাম, আর আমলকীতে ফাইবার থাকে ৩.৪ গ্রাম। এছাড়াও আমলকীতে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে। আমলকীর রস পান করলে লেবুর মতোই সতেজতা পাওয়া যায় এবং এটি হজমশক্তিও বাড়াতে সহায়ক।

শসার শরবত

শসা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। শসার রসের সঙ্গে একটু মধু ও পুদিনা মিশিয়ে শরবত তৈরি করলে এটি লেবুর বিকল্প হিসেবে কাজ করতে পারে।

তোকমার শরবত

তোকমার দানা পানিতে ভিজিয়ে শরবত তৈরি করা যায়, যা শরীরকে ঠান্ডা রাখতে অত্যন্ত কার্যকর। এটি তৃষ্ণা মেটায় এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমায়।

অন্যান্য বিকল্প 

তরমুজ শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করে। এতে প্রাকৃতিক সুগার থাকায় এটি শক্তি বৃদ্ধিতে সহায়ক। বেলের শরবত শরীর ঠান্ডা রাখে, পানিশূন্যতা দূর করে এবং হজমে সহায়তা করে। কমলা ও মালটাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা লেবুর বিকল্প হিসেবে কাজ করতে পারে। প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ ডাবের পানি শরীরের পানিশূন্যতা দূর করতে কার্যকর। এটি সহজেই হজম হয় এবং শরীরকে ঠান্ডা রাখে।

প্রতিদিনের ইফতারের তালিকায় এসব পানীয় যুক্ত করলে রোজার ক্লান্তি অনেকটাই কমে যাবে। শুধু লেবুর ওপর নির্ভরশীল না থেকে, এসব বিকল্প উপাদান গ্রহণ করলে শরীর সুস্থ থাকবে এবং প্রচণ্ড গরমেও সতেজ অনুভূত হবে। 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit