শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

ইফতারে প্রশান্তি দেবে ‘শরবত-ই-মহব্বত’

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ Time View

লাইফস্টাইল ডেস্ক : রমজানে পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী পানীয় ‘শরবত-ই-মহব্বত’। আসুন জেনে নিই, সুস্বাদু পানীয়টি তৈরির সহজ একটি রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে ‘শরবত-ই-মহব্বত’ তৈরি করতে প্রয়োজন হবে দুধ আধা লিটার, গুড়া দুধ ২ চামচ, গোলাপের পাপড়ি দিয়ে তৈরি রুহ আফজা ২ চামচ (রুহ আফজার পরিবর্তে তরমুজ ব্যবহার করতে পারেন) কাঠ ও কাজু বাদাম কুচি ১/২ চামচ, সাবু দানা ২ চামচ, বরফের টুকরা ২টি, স্বাদের জন্য চিনি পরিমাণমতো (না ব্যবহার করলে ভালো)।
 
 
যেভাবে তৈরি করবেন: প্রথমে আধা লিটার তরল দুধ গরম করে ঘন করে নিন। এরপর তা ফ্রিজে ১০ মিনিট ঠান্ডা করুন। ব্লেন্ডারে ঠান্ডা দুধ ঢেলে এতে মিশিয়ে দিন গুড়া দুধ, রুহ আফজা অথবা তরমুজ, চিনি ও বাদাম।
 
এবার গ্লাসে পানীয় ঢেলে ওপরে ছিটিয়ে দিন বরফ, ভিজিয়ে রাখা সাবু দানা ও কিছু বাদাম কুচি। বেশ হয়ে গেল মজাদার ‘শরবত-ই-মহব্বত’।
 
মনে রাখবেন, ব্লেন্ডার ছাড়াও এ পানীয় তৈরি করা যাবে। তবে এতে পানীয়তে ক্রিমি ভাব একটু কম হবে। স্বাদ বাড়াতে এর সঙ্গে ফল এবং ভেজানো সাগু দানাও যোগ করতে পারেন। 

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit