বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন। সুপার এল নিনোর কারণে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে: গবেষণা শাহবাজের অনুরোধে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ স্থগিত করল জামায়াত দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬৫ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে সোমবার সন্ধ্যায় উপজেলার নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ-২ এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, নজিপুর পৌর শাখার আমির মোফাচ্ছেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, মৌসুমী সুলতানা, সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোকসেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, আমার বাংলাদেশ পার্টির সভাপতি এ্যাডভোকেট মতিবুল ইসলাম, জাতীয় আদিবাসি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, দি হাঙ্গার প্রজেক্টর মিপস প্রকল্পের এলাকা সমন্বয়ক এসএম শফিকুর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ এনামুল হক বলেন ‘আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন তা পুরোপুরি বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করবো। আমরা সব সময় শান্তি এবং সম্প্রীতির মেল বন্ধন সৃষ্টি করে মিলেমিশে আমাদের এলাকাকে এগিয়ে নিয়ে যেতে চাই। কোন অনিয়ম আমি করবো না। আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে অনিয়ম দুর্নীতি না করতে হয়। আমরা সকল চাঁদাবাজদের শক্ত হাতে দমন করবো। আমি নির্বাচনের পূর্বে ঘোষণা দিয়েছিলাম সরকারি তরফ থেকে যা পাবো তা জনগণের মাঝে বিতরণ করবো। আমার অঙ্গীকার ভুলে যেতে লাগলে আপনারা আমাকে ধরিয়ে দেবেন। আমি আপনাদের সত্যিকার গোলাম হয়ে সেবা দিতে চাই।’

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit