মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

মুড়িমাখায় জিলাপির মিশ্রণ, স্বাস্থ্যের জন্য কি ভালো?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পবিত্র রমজানে সারাদিন পানাহান থেকে বিরত থাকার পর ইফতারির টেবিলে দশ রকমের পদ দেখা যায়। হরেক রকম এসব পদে ঘরোয়া খাবারের পাশাপাশি বাইরে থেকে কিনে আনা নানা পদও থাকে। তবে, বাঙালির ইফতারের টেবিলে যে পদ হরহোমেশাই দেখা যায়, তা হলো মুড়ি মাখা।  ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, কাঁচা মরিচ, শসা ও সরিষার তেলে মাখানো ঝুরঝুরে মুড়ি যেন এক ঐতিহ্যের নাম। এর সঙ্গে কয়েক টুকরো জিলাপি মেশানো হবে কি না—এ নিয়েই প্রতিবছর জমে ওঠে তর্ক। কারও কাছে এটি অসাধারণ স্বাদ, কারও কাছে একেবারেই বেমানান। 

অল্প পরিমাণে খেলে এটি মন ভালো করতেও সহায়ক হতে পারে। তবে মুড়ি-জিলাপি মাখাতে সতর্কতাও জরুরি। জিলাপি উচ্চ ক্যালরিযুক্ত এবং বেশি চিনি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায়। মুড়ির সঙ্গে জিলাপি খেলে গ্লাইসেমিক লোড আরও বেড়ে যেতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি যাদের আছে, তাদের জন্য এটি সমস্যার কারণ হতে পারে। নিয়মিত অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধির ঝুঁকিও বাড়ে। মুড়িতে জিলাপি মেশানো খাওয়া না-খাওয়ার প্রশ্নটি মূলত ব্যক্তিগত পছন্দের। তবে সুস্থ থাকতে চাইলে পরিমিতি বজায় রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit