সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার পবনদীপের, ‘আইসিইউতে’ গায়ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : মঙ্গলবার (৬ মে) পবনদীপের সহযোগী দল গায়কের শারীরিক অবস্থার একটি বিবৃতি প্রকাশ করে। যেখানে জানানো হয়, বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে গায়ককে। আগের তুলনায় ভাল আছেন তিনি। টানা ছয় ঘণ্টা অস্ত্রোপচার হয়েছে পবনদীপের।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘পবনদীপের শরীরে একাধিক বড় ফ্র্যাকচারের পাশাপাশি ছোটখাটো আঘাতও লেগেছে। শরীরজুড়ে অনেক আঘাত রয়েছে। সারা দিন ব্যথায় কাতরেছেন পবনদীপ। অনেকক্ষণ জ্ঞানও ছিল না তার।

ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলে অস্ত্রোপচার। বর্তমানে আইসিইউতে রয়েছেন তিনি।’গায়কের স্বাস্থ্য আপডেট জানিয়ে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত, পরিবার, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা এবং সাপোর্টে এখন ভালো আছেন গায়ক। আপনারাও পবনের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করুন।’
 
‘ইন্ডিয়ান আইডল ১২’ এর মাধ্যমে লাইমলাইটে আসেন পবনদীপ রাজন। ওই সিজনে বিজয়ী হয়েছিলেন তিনি। এরপর একের পর এক শো, রেকর্ডিংস করে ভক্ত মনে জায়গা করে নিয়েছেন উত্তরাখণ্ডের এই ছেলে।

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit