শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

সঞ্চালনা করেই সালমানের আয় শতকোটি !

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম মৌসুম চলছে এখন। প্রতি বছরই শো এর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড তারকা সলমন খান। নতুন সিজন শুরুর আগেই তার পারিশ্রমিক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোনা যায়, ১০০ কোটির ওপরে পারিশ্রমিক নেন সালমান। 

এই গুঞ্জনের মধ্যেই এবার মুখ খুলেছেন ‘বিগ বস’-এর প্রযোজক ঋষি নেগি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সালমানের পারিশ্রমিক নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এটি সালমান ও জিও হটস্টারের মধ্যে একটি চুক্তির বিষয়। তবে আমি বলতে পারি, ‘সালমান যে পারিশ্রমিক পান, তা পাওয়ার যোগ্যতাও তার রয়েছে।’
প্রযোজক সরাসরি অঙ্কটি উল্লেখ না করলেও তার বক্তব্য থেকেই পরিষ্কার- সালমান খানের পারিশ্রমিক নিয়ে যে বিশাল অঙ্কের কথা শোনা যাচ্ছে, তা পুরোপুরি মিথ্যাও নয়।
এক দশকেরও বেশি সময় ধরে ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে আছেন সালমান খান। শোয়ের জনপ্রিয়তার বড় অংশই তার উপস্থিতিকে ঘিরে তৈরি হয়েছে। নতুন সিজন শুরুর আগেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, এবারও কি সঞ্চালনায় থাকবেন সালমান! শেষ পর্যন্ত আগের মতোই তিনি ফিরেছেন স্বমহিমায়।
সঞ্চালনার পাশাপাশি বর্তমানে ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত এই বলিউড অভিনেতা।

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit