বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের মাটি শক্ত করা যে খুব সহজ ছিল তা নয়, নিজগুণে সেই জায়গা তৈরি করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। দেবের সঙ্গে একের পর এক সিনেমায় জুটি বেঁধে ইতোমধ্যে সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছেন তিনি।
সম্প্রতি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার শুটিং শেষ করেছেন ইধিকা পাল। সেখানেও যিশু সেনগুপ্তের সঙ্গে একফ্রেমে দেখা যাবে অভিনেত্রীকে। নতুন সিনেমার সবটাই এখন নাকি আলোচনা স্তরে।
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:১৪