মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল সঠিক তথ্য পেলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার মুক্তির আগেই আল্লু অর্জুনের সিনেমার বিশ্ব রেকর্ড পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

মুক্তির আগেই আল্লু অর্জুনের সিনেমার বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

বিনোদন ডেস্ক : মুক্তির আগেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় রচনা করল তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন ও জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। চলচ্চিত্রটির নির্মাতা অ্যাটলির ৪০তম জন্মদিনের শুভক্ষণে সোমবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ঐতিহাসিক অর্জনের ঘোষণা দেওয়া হয়। 

একটি বিশেষ দৃশ্য ধারণের জন্য রিয়েল-টাইমে সর্বোচ্চসংখ্যক মানুষের মোশন ক্যাপচার করে আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে সায়েন্স-ফিকশন অ্যাকশন ড্রামা ঘরানার এই মেগা প্রজেক্টটি।

চলচ্চিত্রটির একটি বিশেষ সিক্যুয়েন্সে একই সময়ে মোট ৩৭ জন পারফর্মারের মোশন ক্যাপচার সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে এই অনন্য বিশ্ব রেকর্ড গড়েছে ‘রাকা’ টিম। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই ঐতিহাসিক অর্জনের খবরটি নিশ্চিত করে প্রযোজনা সংস্থা সান পিকচার্স। তারা গিনেস টেস্টের স্বীকৃতিস্বরূপ আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির হাতে আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদপত্র তুলে দেওয়ার ছবি প্রকাশ করে লেখে, ইতিহাস তৈরি হলো। ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার এক বৈশ্বিক জয় এটি। একই সঙ্গে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচারের মাধ্যমে ‘রাকা’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।

টিমের এমন আন্তর্জাতিক অর্জনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আল্লু অর্জুন বলেন, এটি পুরো টিমের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। এই অসাধারণ কীর্তিকে স্বীকৃতি দেওয়া এবং আমাদের অক্লান্ত পরিশ্রমকে সম্মানিত করার জন্য আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

স্বীকৃতি পাওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স ছবিটির একটি পর্দার পেছনের বিশেষ ভিডিও ফুটেজও ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করেছে। কীভাবে নিখুঁত কারিগরি দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় একযোগে ৩৭ জন শিল্পী ও পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচার সম্পন্ন করে রেকর্ড গড়া এই জটিল সিক্যুয়েন্সটি নির্মাণ করা হয়েছে, সেই অসাধারণ দৃশ্যই এতে বিশদভাবে উঠে এসেছে।

বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মাঝে তুমুল কৌতূহল জাগানো এই ছবিতে আল্লু অর্জুনকে চারটি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। সূত্র থেকে জানা যায়, ছবিতে তিনি একজন দাদু, একজন বাবা এবং দুই ছেলের ভূমিকা ফুটিয়ে তুলবেন। এ ছাড়া ছবিটিতে সমান্তরাল দুটি মহাবিশ্ব বা ‘প্যারালাল ইউনিভার্স’-এর ধারণাকে কেন্দ্র করে গল্প এগোতে পারে বলেও জোর জল্পনা চলছে। যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এসব তথ্যের নিশ্চয়তা দেননি। 

সান পিকচার্সের ব্যানারে নির্মিত এই বড় বাজেটের ছবিতে দীপিকা পাড়ুকোন ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুর।

উল্লেখ্য, এই বিগ বাজেট প্রজেক্টের মাধ্যমেই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন তেলেগু অভিনেতা আল্লু অর্জুন এবং ব্যবসাসফল তামিল পরিচালক অ্যাটলি।

সূত্র: এনডিটিভি 

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit