শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার

বাগদানের খবরে মুখ খুললেন অভিনেত্রী জেবিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর শিরতাজ জাহান জেবিন শুরুতে ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও পরবর্তী সময়ে বিনোদন জগতে পা রাখেন। অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-এ ‘নাবিলা সিক্স’ চরিত্রে অভিনয় করে দর্শকদের পরিচিতি পান। 

সম্প্রতি অভিনেত্রীর বাগদান হয়েছে— এমন খবর সামাজিক মাধ্যমে প্রকাশ হলেও বিষয়টি সরাসরি অস্বীকার করেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তার কোনো বাগদান হয়নি। জেবিন বর্তমানে দেশের বাইরে আছেন। বাবার চিকিৎসার জন্যই তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে জানান। এই সময়ে তার পুরো মনোযোগ বাবার চিকিৎসা ও পরিবারের প্রতি। কিন্তু এর মধ্যেই বাগদানের খবর শুনে ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী। এমন সংবেদনশীল সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশে বিব্রত হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখপূর্বক ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন জেবিন। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, সম্প্রতি আমার কোনো বাগদান হয়নি। সংবাদটি সম্পূর্ণ ভুল এবং আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয়েছে।’

জেবিন বলেন, ‘একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। বিশেষ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের কাছ থেকে এমন দায়িত্বশীলতাই প্রত্যাশিত।’

তিনি বলেন, ভুল সংবাদ শুধু একজন ব্যক্তির ভাবমূর্তিতে প্রভাব ফেলে না, এর প্রভাব পড়ে তার পরিবার ও ব্যক্তিগত জীবনেও। তাই সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা হোক। সংবাদ হোক তথ্যনির্ভর, অনুমাননির্ভর নয়। 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit