শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা যদি মনে করি, ২০৩১ সাল পর্যন্ত, আগামী ভোট পর্যন্ত এই রাজপথ বিএনপি দখল করে রাখবে, আমরা তা-ই রাখতে পারবো। সেই ক্ষমতা আছে।’ 

এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপিকে হুমকি দেবেন না। বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না। আজকে আপনারা যেটা করছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশকে নতুন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আপনাদের প্রতি তরুণ প্রজন্মের একটা আশা-আকাঙ্ক্ষা ছিল। যে তরুণ নেতৃত্ব দেশে একটা ভালো কিছু করবে। এ জন্য আপনাদেরকে দু-এক জায়গা থেকে নির্বাচিতও করেছে। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, এটা রাজনৈতিক ভাষা নয়।’

তিনি বলেন, ‘রংপুর-বগুড়ার লংমার্চে, ঢাকা-চট্টগ্রামের লংমার্চে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এমপি এবং ওই যে আরেকটা কী পাটওয়ারী, এরা যে ভাষায় কথা বলে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের ব্যাপারে ওই বয়সের বাচ্চাদের মুখ দিয়ে যখন শিষ্টাচারবহির্ভূত কথাবার্তা বের হয়। বিএনপির যাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে তাদের এসব মন্তব্য সহ্য করবার কথা নয়।’

তিনি বলেন, “আমাদেরকে ধৈর্য্য ধরতে বলা হয়েছে বলে, আমরা ধৈর্য্য ধরে আছি। আমরা যদি মনে করি, ২০৩১ পর্যন্ত এই রাজপথ বিএনপি দখল করে রাখবে আমরা তাই রাখতে পারি। সেই ক্ষমতা আছে। বিএনপিকে হুমকি দেবেন না। বিএনপি কারো হুমকিতে পরোয়া করে না। আজকে আপনারা যেটা করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশকে নতুন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন।

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit