মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বিবাহিত সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবা কামার!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর খুব একটা কথা বলেন না। তবে সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে জীবনের এক গোপন অধ্যায়ের পাতা খুললেন তিনি। ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, একসময় সহশিল্পীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন তিনি।

লন্ডনে ‘এসকেটি ওয়েলফেয়ার’-এর তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘ক্রিয়েটিভ টিমস’ আয়োজিত একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এই অভিনেত্রী। কথা বলার একপর্যায়ে হঠাৎ অতীতের প্রেমে পড়ার সেই স্মৃতি মনে করিয়ে দেন তিনি।
রহস্যময় সেই মানুষটির পরিচয় গোপন রেখে সাবা বলেন, ‘সে এখন বিবাহিত। পুরো বিষয় ভাবতেই কেমন যেন অদ্ভুত লাগে! বেশ কিছুদিন আগের কথা, হয়তো দুই থেকে চার বছর আগে হবে। আমি তার প্রেমে পড়েছিলাম। আদতে বলতে গেলে, হয়তো আমি তার সিনেমার চরিত্রের প্রতিই আসক্ত হয়ে গিয়েছিলাম।’
কথা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এই ব্যক্তি টেলিভিশন নাটকের কেউ নন, তিনি একজন চলচ্চিত্র অভিনেতা। তবে এই ইঙ্গিত দেওয়ার পরপরই হেসে উঠে অভিনেত্রী বলেন, ‘আরে ধুর! আমি তো হাতে গোনা মাত্র কয়েকটি সিনেমায় কাজ করেছি!।’ তার এই মন্তব্যে উপস্থিত দর্শকরা হেসে ওঠেন।
অনুষ্ঠানের সঞ্চালক রসিকতা করে যখনই গুগলে তার সিনেমার তালিকা খোঁজার প্রস্তাব দেন, তখনই হেসে উঠে সাবা তাকে থামিয়ে দেন এবং বিষয়টি নিয়ে আর না ঘাঁটতে অনুরোধ জানান। পুরোনো সেই ভালোবাসা বা ভালো লাগার ঘোর কীভাবে কাটল সে গল্পও মজার ছলে শুনিয়েছেন সাবা।

নিজের ১৪ বছর বয়সী ভাগ্নির একটি মন্তব্যের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘আমার ভাগ্নি আমাকে বলেছিল- ‘খালা, তুমি জঙ্গলে কাজ করতে গিয়ে নির্জন পরিবেশ পেয়েছিলে, তাই হয়তো তোমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল!’ ওর কথা শোনার পরই আমার ঘোর কেটে যায়।’

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit