শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

অরিজিতের কনসার্ট নিয়ে বিভ্রান্ত না হবার অনুরোধ আয়োজকদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : অরিজিৎ সিং, নাম বললে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। বলিউড মিউজিকে তো একহাতে ছড়ি ঘোড়াচ্ছেনই; এ দেশেও তার জনপ্রিয়তা তুমুল। সম্প্রতি তার বাংলাদেশে আসা নিয়ে কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে। যা নিয়ে ভক্তদের মাঝে ছড়িয়েছে বিভ্রান্তি।

আসলেই কি অরিজিৎ ঢাকায় কনসার্টে আসছেন, জানার চেষ্টা করে দেশের একটি গণমাধ্যম। বিভিন্ন মাধ্যমে জানা যায়, ট্রিপল টাইম কমিউনিকেশনস ও টিকিট টুমরো যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’ নামের কনসার্ট। সম্প্রতি এক ফেসবুক পোস্টে টিকিট টুমরো কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা জানালেও ট্রিপল টাইম কমিউনিকেশনস’র এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানান, সবকিছু এখনও খুবই প্রাথমিক পর্যায়ে। তাই সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি। 
তিনি আরও জানান, ভারতের এই সঙ্গীত তারকার এজেন্টের সঙ্গে আয়োজকদের একাধিকবার যোগাযোগ হয়েছে। তবে এখনই কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। যেহেতু বাংলাদেশে আগামী কিছুদিন রাজনৈতিক ব্যস্ততা রয়েছে, সামনে আছে জাতীয় সংসদ নির্বাচন; তাই তার আগে কনসার্ট আয়োজনের পরিকল্পনা নেই। 
তবে, সম্ভাব্য সময় কবে? এমন প্রশ্নে আগামী বছরের শেষভাগ বিবেচনা করা হচ্ছে বলে জানান আয়োজকরা। এরআগে ২০১৬ সালে বাংলাদেশে কনসার্ট করে গেছেন অরিজিৎ। ১৯৮৭ সালে জন্ম নেয়া এই শিল্পী খুব সাদামাটা জীবন-যাপন করেন। অনেকে তার স্কুটি চালিয়ে বেড়ানো বা সাধারণ স্কুলে বাচ্চাকে পড়ানো নিয়ে আলোচনা করেন। তবে, তাকে কোনো সিনেমায় গান করাতে হলে বা কোনো কনসার্টে আনতে হলে গুনতে হয় চড়া মূল্য। সিনেমায় একটি গান করতে তিনি নেন প্রায় ১০ লাখ আর কনসার্টের জন্য নেন দেড় কোটি রুপি। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit