শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম

জুলাই সনদ নিয়ে প্রতারণা সহ্য করা হবে না: রাশেদ খাঁন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : জুলাই সনদ নিয়ে নতুন করে কোনো সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ নেই বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের রীতিনীতি কারও আবেগ, অনুভূতি বা আবদার অনুযায়ী পরিবর্তন হয় না। কোনো একটি দল স্বাক্ষর করেনি বলে অন্যদের সঙ্গে প্রতারণা করা যাবে না। এমন চেষ্টা হলে প্রতিরোধের মুখে পড়তে হবে।

ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের এই নেতা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যদি পারেন, তাদের হাত পা ধরে স্বাক্ষর করান বা তাদের জন্য আলাদা জুলাই সনদ তৈরি করে নিন। আমরা যেটাতে স্বাক্ষর করেছি, ওটাই আমাদের জুলাই সনদ।

শেষে তিনি সতর্ক করে বলেন, হাসিনা কোটা সংস্কার নিয়ে প্রতারণা করে বিদায় নিয়েছে, জুলাই সনদে প্রতারণা করলে আপনাদেরও বিদায় নিতে হবে। আমার স্বাক্ষর নিয়ে কাউকে প্রতারণা করতে দেব না। রাজনৈতিক মহলে রাশেদ খানের এই বক্তব্যকে জুলাই সনদ ঘিরে চলমান মতবিরোধের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit