বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪০ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে শাকিব মিয়া (১৮) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।রোববার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত শাকিব ওই গ্রামের মোতালেব মিয়ার ছেলে। সোমবার সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। শাকিব দুই ভাই এক বোনের মধ্যে সে ছোট।
নিহতের পরিবার জানায়, গত রাতে গ্রামের কয়েকজন কাজের কথা বলে শাকিবকে সীমান্তে নিয়ে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়। এতে শাকিব গুলিবিদ্ধ হয়।পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় নেয়ার পর সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ দিকে শাকিবের মৃত্যুতে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। তারা ঘটনার সুষ্ঠ বিচার চেয়েছেন সরকারের কাছে।কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ছামিউল ইসলাম জানান, খবর পেয়েছি শাকিব সীমান্তে চোরাই মোটরসাইকেল আনতে গিয়েছিলো। সেখানে বিএসএফ তাকে গুলি করে। নিহতের মরদেহ বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৫, /দুপুর ১২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit