মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৮ Time View
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি আদায় করা হবে না বলে তাকে আশ্বস্ত করেছে। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো টোল, কোনো বীমা খরচ কিংবা অন্য কোনো ধরনের অর্থ আদায় করা হবে না এবং এ ধরনের অর্থ গ্রহণও করা হবে না। 

তিনি আরও বলেন, যদি এটি ভুল তথ্য প্রমাণিত হয়, তাহলে ইরানের সাথে আলোচনা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে।

তবে ৬০ দিনের আলোচনাকাল শেষ হওয়ার পরও এই অবস্থান বহাল থাকবে কি না, সে বিষয়ে ট্রাম্প কোনো ব্যাখ্যা দেননি।

ইরান বারবার দাবি করে আসছে, তারা হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে টোল নয়, বরং সামুদ্রিক সেবা ফি আদায়ের পরিকল্পনা করছে তবে এ পরিকল্পনার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।

এর আগে, মঙ্গলবার ইরান ও ওমান যৌথভাবে জানায়, হরমুজ প্রণালী পরিচালনার ক্ষেত্রে প্রদত্ত বিভিন্ন সেবার বিপরীতে কী পরিমাণ অর্থ আদায় করা হবে, তা তারা পর্যালোচনা করবে। একই সঙ্গে দুই দেশই জোর দিয়ে বলেছে যে এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে।- আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৬,/সকাল ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit