শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৪ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আগামী ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে বলে প্রতিশ্রুতি দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বুধবার সকালে আশুলিয়ার ফ্যান্টাসী কিংডমের সামনে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং বন্ধ এবং এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আয়োজিত পুলিশের সাথে স্থানীয়দের মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
এসময়ে তিনি বলেন,“আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দীর্ঘ ১৭ বছরের নানা অনিয়ম, অপরাধ ও অব্যবস্থাপনা দুই-তিন মাসে পুরোপুরি দূর করা সম্ভব নয়। তবে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দৃশ্যমান পরিবর্তন আনতে আরও কিছু সময় লাগবে, তবে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
অন্যদিকে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন,”পুলিশের কিছু লজিস্টিক সংকট রয়েছে। বিশেষ করে গত ৫ই আগস্টের ঘটনায় আমাদের বেশ কয়েকটি পুলিশি যানবাহন ক্ষতিগ্রস্ত ও পুড়িয়ে দেওয়া হয়। এ অবস্থায় দি-রোজ গার্মেন্টস ও স্কাইলাইন গ্রুপ পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে দুটি পুলিশিং গাড়ি উপহার দিয়েছেন। এজন্য প্রতিষ্ঠান দুটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সাভার-আশুলিয়ায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান, ঢাকা জেলা ডিবি ওসি সাইদুল ইসলাম ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আশুলিয়া থানা যুবদলের সভাপতি প্রার্থী জাহিদ হাসান বিকাশ ও ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নাজমুল হোসেন মোল্লার সার্বিক সহযোগীতায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল আলম, আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন সরকার, থানা বিএনপির নাজীর উদ্দিন, আশুলিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কিসমত সরকার, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল মীর, ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, জিয়া মঞ্চ আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক রিপন শিকদার ও ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবির সহ আরও অনেকে। এদিকে, পুলিশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে জামগড়া পুলিশ ফাড়িকে দুইটি পুলিশিং গাড়ি উপহার দিয়েছেন দি-রোজ-গ্রুপ ও স্কাইলাইন গ্রুপ।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit