মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৫ Time View
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো সমঝোতা এবং তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত জাতিসংঘের পরিদর্শকদের ইরানের পরমাণুকেন্দ্রগুলোতে প্রবেশের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। সুইজারল্যান্ডে সাম্প্রতিক দ্বিপাক্ষিক আলোচনার পর বুধবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি এই মন্তব্য করেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের কারিগরি প্রতিনিধিদলের প্রধান ঘারিভাবাদি স্পষ্ট করে বলেন, জাতিসংঘের পরিদর্শকদের জন্য ইরানের পরমাণুকেন্দ্র বা আক্রান্ত স্থাপনাগুলোতে প্রবেশাধিকারের কোনো কর্মসূচি আপাতত নির্ধারিত নেই। এই বিষয়গুলো কেবলমাত্র তখনই বিবেচনা এবং সমাধান করা হবে, যখন ওয়াশিংটনের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে এবং এর বিপরীতে প্রতিপক্ষ বাস্তবে ইরানের ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা বাতিল করবে।

অথচ এর ঠিক আগেই জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রসি সাংবাদিকদের জানিয়েছিলেন যে, খুব শিগগিরই সংস্থার পরিদর্শকরা ইরানের পরমাণুকেন্দ্রগুলো পরিদর্শন করতে যাচ্ছেন। একইসঙ্গে সুইজারল্যান্ডের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান চিরকালের জন্য তাদের পরমাণুকেন্দ্রগুলোতে বড় ধরনের পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই সুর মিলিয়ে পরিদর্শকদের প্রবেশাধিকারের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

মার্কিন ও ইরানি প্রতিনিধিদের এই পরস্পরবিরোধী বক্তব্য মূলত দুই দেশের দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ার মূল জটিলতাকে আবারও সামনে এনেছে। ইরানের পরমাণু মজুতের ভবিষ্যৎ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার— এই দুই দেশের মধ্যকার আলোচনার প্রধান অন্তরায় হিসেবে রয়ে গেছে, যা চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর আগে সমাধানের লক্ষণ দেখাচ্ছে না।

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৬,/সকাল ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit