বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শ্রীলঙ্কা সিরিজের আগে ভারতীয় দলে ধাক্কা, সুযোগ পেলেন সরফরাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক :  চোটের কারণে শ্রীলঙ্কা সফরের ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে গেছেন সাই সুদর্শন। বদলি হিসেবে দলে ডাকা হয়েছে সরফরাজ খানকে।

বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে জাসপ্রীত বুমরাহ এবং সাই সুদর্শনকে রাখা হলেও তাদের খেলা না খেলার ব্যাপারে ফিটনেসের ছাড়পত্র পাওয়ার শর্তও ছিল। বুমরাহ পুরো ফিট না হওয়ায় আগেই ছিটকে গেছেন। তার বদলে দলে ডাকা হয়েছে আকিব নবিকে। এবার দল থেকে ছিটকে গেলেন সুদর্শনও। যদিও বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে তিনি বেশ ‘ভালো রকমের উন্নতি’ করছেন বলে জানিয়েছে বিসিসিআই।

সুদর্শনের বদলে ডাক পাওয়া সরফরাজ খান ভারতের জার্সিতে খেলেছেন ৬ টেস্ট। ১ সেঞ্চুরির সাথে আছে ৩ ফিফটি। ২০২৪ সালে টেস্ট অভিষেক হওয়ার পর এখনও পর্যন্ত করেছেন ৩৭১ রান। ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফির স্কোয়াডে রাখলেও তাকে ম্যাচ খেলায়নি ভারত। পরে ইংল্যান্ড সফরের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দলে রাখা হয়নি সরফরাজকে।

২০২৫ রঞ্জি ট্রফিতে ৭ ম্যাচে ৪২৯ রান করেছিলেন মুম্বাইয়ের সরফরাজ, ছিলেন দলের ৩য় সর্বোচ্চ রানসংগ্রাহকও। ব্যাটিং গড় ৫৩.৬২। প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের ব্যাটিং গড় ৬৪.৭৩, অন্তত ৫০ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ। আগামী ১৫ আগস্ট গলে মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৩ আগস্ট, কলম্বোতে।

শ্রীলঙ্কা সফরে ভারতের টেস্ট স্কোয়াড: 

শুবমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জাইসওয়াল, রিশভ পান্ট (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানাব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদূত পাড়িক্কাল, সারাংশ জাইন এবং আকিব নবি।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৬,/সকাল ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit