বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রিন টি নয়, ঘরে তৈরি এই ৫ পানীয়তেই মিলবে অ্যান্টি-অক্সিড্যান্ট শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল

নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮৮ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরির বন্দর উপজেলার ১০ নং পুনোট্রি ইউনিয়নের গোবিন্দপুর ফকিরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজগর আলী শাহ নিজ ক্রয় কৃত জমিতে ধান রোপন করতে পারছেন না প্রতিপক্ষের বাধার কারণে বলে অভিযোগ করেছেন। তিনি জানান প্রতিপক্ষ আনোয়ার হোসেন ও তার স্ত্রী ঐ জমিতে ধান রোপন করতে প্রতিনিয়তই বাধা প্রদান করছে এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেছেন।

তিনি জানান এই জমিটি আমি আনোয়ার হোসেনের মায়ের কাছ থেকে ক্রয় করেছি। জমিটি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। হঠাৎ ২০২৪ সালে আনোয়ার হোসেন ও তার স্ত্রী জমিতে ধান রোপন করতে বাধা সৃষ্টি করে, বিষয়টি নিয়ে তৎকালীন সময় চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, সেই ডায়েরির উপর ভিত্তি করে থানা আদালতে একটি প্রসিকিউশন পাঠান, সে সময় প্রতিপক্ষ আনোয়ার হোসেন আদালতে একটি মুচলেকা দিয়ে চলে আসেন মুচলেকায় তিনি বলেছিলেন, এই জমিতে আর কখনো তিনি বাধা বিঘ্ন সৃষ্টি করবেন না।

কিন্তু সেই মুচলেকা অমান্য করে এখন আবারো সাবেক শিক্ষক আজগর আলীর জমিতে ধান রোপণে বাধা বিঘ্নতা সৃষ্টি করছে। এ বিষয়ে তিনি আরো জানান জমিটি বাটোয়ারা সূত্রে তার স্ত্রী আলেমা খাতুন পেয়েছিলেন এর পর আলেমা খাতুন তার শাশুড়ি আলিমন এর কাছে বিক্রি করেন। ১৯৯৪ সালে আলিমনের কাছ থেকে জমি ক্রয় করেন আজগার আলী শাহ।

দীর্ঘ ৩২ বছর যাবৎ ভোগ দখল করা জমিটি হঠাৎ ২০২৪ সালে এসে আনোয়ার হোসেন ও তার স্ত্রী আলেমা চাষাবাদে বাধা সৃষ্টি করছেন। তখন থেকে আজ অবধি তারা বিভিন্নভাবে ঐ শিক্ষককে হয়রানি এবং পেরেশানি করে আসছে। আজগর আলী শাহ জানান, ঐ জমি তার ক্রয়কৃত এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit