শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম

কৃষ্ণসাগরে হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেনকে তুরস্কের আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে একের পর এক হামলার পর রাশিয়া ও ইউক্রেনকে সেখানে হামলা বন্ধে একটি ‘সাময়িক স্থগিতাদেশ’ বা ‘মোরাটোরিয়াম’ দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, ‘এমন একটি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যার মাধ্যমে হামলা স্থগিত রাখার ঘোষণা দেওয়া সম্ভব হবে।’

তিনি বলেন, ‘সংঘাত পুরো কৃষ্ণসাগরজুড়ে ছড়িয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘শুরুতে তারা বন্দর ও সামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছিল। এখন তারা কোনো ধরনের পার্থক্য না করেই সব বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে।’

এর আগে মঙ্গলবার তুরস্ক কৃষ্ণসাগরে আগের দিন দুটি তুর্কি বেসামরিক জাহাজে ড্রোন হামলার নিন্দা জানিয়েছিল। ওই হামলায় কয়েকজন নাবিক আহত হন।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৬,/সকাল ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit