শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

বাবাকে শেষ বিদায় দিলেন মেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানালেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত শুক্রবার ৬৮ বছর বয়সে মারা যান তারা বাবা। রবিবার (৯ আগস্ট) শেষকৃত্যের আবেগঘন পরিবেশে অংশ নেন বিশ্বসেরা এই ফুটবলার।

যে শহর থেকে শুরু হয়েছিল একটা রূপকথার গল্প, সেই রোজারিওর মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন রূপকারের কারিগর। জীবনসংগ্রামের নানা আঁকাবাঁকা পথ পেরিয়ে যে হাতটি শক্ত করে ধরে এক বালককে বিশ্বজয়ের মঞ্চে পৌঁছে দিয়েছিলেন, সেই হাতটি আজ আর নেই। জন্মশহর রোজারিওতে বাবা হোর্হে মেসিকে অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানালেন ফুটবল বিশ্বকে জয় করা লিওনেল মেসি। 

দীর্ঘদিনের শারীরিক জটিলতায় ভুগে শনিবার ভোরে রোজারিওর ‘সানাতোরিও সেন্ত্রো’ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৬৮ বছর বয়সী হোর্হে মেসি। খবরটি পাওয়া মাত্রই ভেঙে পড়েন ইন্টার মায়ামি তারকা। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে স্ত্রী আন্তোনেলা রোকুচ্ছো ও সন্তানদের নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসেন ব্যক্তিগত বিমানে। গন্তব্য—শৈশবের সেই চেনা রোজারিও, যেখানে থমথমে বাতাসের মাঝে অপেক্ষা করছিলেন মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাই-বোনেরা।

রবিবার বিকেলে সান্তা ফে প্রদেশের এল প্রাদো সমাধিক্ষেত্রে সম্পন্ন হয় হোর্হে মেসির শেষকৃত্য। নিশ্ছিদ্র নিরাপত্তা আর কঠোর গোপনীয়তার চাদরে ঢাকা সেই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন কেবল পরিবারের ঘনিষ্ঠজনেরা। সূত্র: গোল ডটকম

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৬,/সকাল ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit