শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ৭ দিনের রোডম্যাপে কী আছে জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী? ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী হুথিদের হামলা, বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের তিন সেনাপ্রধান অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালেও র‌্যাঙ্কিংয়ে পতন ব্রাজিলের শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের ৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশকে যারা তাবেদার রাষ্ট্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা’র বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, এই দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বাংলাদেশকে অন্য কোনো দেশের উপনিবেশ বা তাবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে, ওলামা দল ও বিএনপি রাজপথে থেকে তাদের বিরুদ্ধে মোড়ে মোড়ে কঠিন প্রতিরোধ ও বেরিকেড গড়ে তুলবে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণের ভূয়সী প্রশংসা করে রিজভী বলেন, বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি অসাধারণ বক্তব্য দিয়েছেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের তিন প্রজন্মের পারিবারিক ধারাবাহিকতার প্রতিনিধি। তাঁর বাবা ১৯৮০ সালে এবং মা ১৯৯২ সালে সেখানে বক্তব্য রেখেছিলেন; আজ তিনি নিজে দেশের স্বার্থে সেখানে কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল দিকগুলো উল্লেখ করে তিনি বলেন, অস্ত্রের বদলে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা আর মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার আহ্বান জানিয়েছেন। প্রতিটি দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন।  স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মর্যাদার সাথে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

হুঁশিয়ারিরিজভী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ে, মানুষ বেকার হয়। বিশ্বের মানুষ যখন শান্তি চায়, তখন দেশে একদল কুচক্রী আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে এবং সহিংসতা করে চলমান গণতন্ত্রের ধারাকে নস্যাৎ করতে চাচ্ছে। ওলামা দলের এই প্রতিবাদ সমাবেশ মূলত সেই অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার বিরুদ্ধে।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি জোট সরকার কোনো পাতানো বা ‘মিডনাইট’ নির্বাচনের মাধ্যমে নয়, বরং জনগণের অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। বর্তমান সরকার জনগণের সামাজিক সুরক্ষা ও কল্যাণের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit