শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৬ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ১নং আমলী আদালতে মিথ্যা মামলা দায়ের করে মামলাটির সত্যতা প্রামানিত না করতে পারায় বাদীকেই কারাগারে পাঠিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নওগাঁয় ১নং আমলী আদালতে। জানা গেছে, মামলার বাদী নওগাঁ সদর উপজেলার চকগোয়ালী গ্রামের মৃতঃ আহাদ আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম ভুট্রু (৪৬)।

তিনি একই গ্রামের ৪জনের বিরুদ্ধে ১৪৩,৪৪৭,৩৪২,৩২৩,৩৭৯,৫০৬(২)/ এর ৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর সংশ্লিষ্ট আদালত জেলা গোয়েন্দা পুলিশ (ডি.বি) কে তদন্তের নিদের্শ দেন। ডিবি পুলিশ মামলাটি সরেজমিনে তদন্ত ও অনুসন্ধানে জানতে পারে বাদী বিবাদীদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে বাদী বিবাদীদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেছেন মর্মে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়। আদালতে ডিবি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদির জবানবন্দি গ্রহণ কালে ১নং আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান এর নিকট বাদীর বক্তব্যে অসঙ্গতি ও সন্দেহের সৃষ্টি হয়।

এ সময় আদালত বাদীকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে মামলার অভিযোগ সমূহ মিথ্যা ও মনগড়া বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হলে আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। পরবর্তীতে আদালত দন্ডবিধির ১৮৬০-এর ২১১ ধারায় অভিযোগ গঠন করা হলে বাদী তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত ২১১ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে ৭দিন সশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

একই সঙ্গে আদালত আসামী শরিফুল ইসলাম ভুট্রু কে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আইনজ্ঞ মহলের মতে, এই আদেশের মাধ্যমে আদালতে মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে একটি কঠোর ও দৃষ্টান্তমূলক বার্তা প্রদান করেছেন, যা বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৬,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit