সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আমের আচার বানাতে যেসব ভুলগুলো এড়িয়ে চলা দরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : খাবার সংরক্ষণের জন্য আচার তৈরির পদ্ধতি আবিষ্কৃত হয়। এখন সবার ঘরে ঘরে ফ্রিজ পৌঁছে গেছে। খাবার সংরক্ষণের জন্য আর আচার করার প্রয়োজন হয় না। তবে আচারের স্বাদ খাবারকে আরও উপভোগ্য করে তোলে বলেই এখনো এর জনপ্রিয়তা ফুরায়নি।

বাজারে উঠতে শুরু করেছে কাঁচা আম। সময় এখন কাঁচা আমের নানা স্বাদের আচার বানানোর। তবে বানানোর সময় কিছু ভুলের কারণে আচার নষ্ট হয়ে যেতে পারে দ্রুত। আচারের সঠিক স্বাদ পেতে গেলে কিছু মৌলিক ভুল এড়িয়ে চলা দরকার। চলুন জেনে নেই-

কোন আম নেবেন?

আচার বানাতে ভুলেও পাকা আম ব্যবহার করবেন না। তাতে আচার কাদায় পরিণত হবে। সবসময় কাঁচা ও শক্ত আম বেছে নিন। এতে আচার হবে সুস্বাদু ও টেকসই।

ধোয়ার নিয়ম

বাজার থেকে এনে আগে আমের বোঁটা কেটে ফেলুন। পুরো আম ভালোভাবে ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। এরপরই কাটুন। ভেজা অবস্থায় আম কাটলে আচার দ্রুত নষ্ট হতে পারে।

মসলা দেওয়া ও রোদে শুকানো

কাটা আমে লবণ ও পছন্দমতো মসলা মিশিয়ে নিন। তারপর রোদে দিন। আম থেকে পানি বেরিয়ে যাবে। কয়েকদিন রোদে রেখে পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে।

তেলে ডোবানো

আচারের স্বাদের বড় একটি অংশ নির্ভর করে কোন তেল ব্যবহার করছেন তার উপর। সরিষার তেল ব্যবহার করুন। এতে আচার আরও সুগন্ধি ও সুস্বাদু হবে। আমগুলো তেলে ডুবিয়ে কমপক্ষে ৭ দিন রেখে দিন। এই সময়ের মধ্যেই আম তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং স্বাদও গাঢ় হবে।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৫,/সকাল ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit