সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চৌগাছায় বিক্ষোভ সমাবেশ ও হরতাল পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮৮ Time View
এম এ  রহিম চৌগাছা (যশোর) : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন, অব্যাহত বোমা হামলা ও নিষ্পাপ মানুষের গণহত্যার প্রতিবাদে যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং প্রতীকী হরতাল পালিত হয়েছে।  সোমবার (০৭ এপ্রিল) সকালে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ‘ইসলামের প্রশ্নে ঐক্যবদ্ধ’ হয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেন। সকাল ১০টায় চৌগাছার পুরনো ভাস্কর্য মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রেসক্লাব চত্ত্বরে এসে সমাবেশে রূপ নেয়।এসময় বক্তারা বলেন, “গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞ আজ মানবতার বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। শিশু, নারী, বৃদ্ধ কোনো শ্রেণিই রেহাই পাচ্ছে না। মুসলিম উম্মাহর একতা ও প্রতিবাদই এখন সময়ের দাবি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই গণহত্যাকে আরও উসকে দিচ্ছে।”
এদিকে একই দিন বিকেলে চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের নেতারা বলেন, “ফিলিস্তিনে ইসরায়েলি হামলা মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ। মুসলিম বিশ্ব শুধু বিবৃতি দিলে চলবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা চৌগাছাবাসী ফিলিস্তিনের মানুষের পাশে আছি এবং থাকবো।”এছাড়া ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে চৌগাছায় দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী প্রতীকী হরতাল পালিত হয়। এ সময় বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল এবং যান চলাচলও ছিল সীমিত। চৌগাছার বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ফিলিস্তিনের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করেন।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit