সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

‘ছাত্রনেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তিতে ফেলছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মো. নুরুল হক নুর বলেছেন, গত কয়েক দিনে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। তিনি ছাত্র নেতাদের দায়িত্বশীল আচরণ এবং বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানান।

গতকাল রোববার (২৩ মার্চ) বিকেলে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত গণ অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “জুলাই অভ্যুত্থানে সকলের মাঝে যে ঐক্য ছিল, তা যেন আরও সুদৃঢ় হয়। যারা ছাত্র আন্দোলনের দায়িত্বশীল অবস্থায় আছেন, তারা দায়িত্বশীল কথা বলুন। এমন কোনো কথা বলবেন না, যাতে ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটার রাস্তা তৈরি হয়ে যায়।”

তিনি দেশের কোনো বাহিনী বা প্রতিষ্ঠানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়ে বলেন, “এ প্রতিষ্ঠানগুলো আমাদের সকলের। এগুলোর সুনাম নষ্ট করা যাবে না। ক্ষমতায় গেলেও এই প্রতিষ্ঠানগুলো আমাদেরই কাজে লাগবে।”

তিনি আরও বলেন, “অন্তত আগামী ১০ বছর দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

ইফতার মাহফিলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নুরুল হক নুরের এই বক্তব্য ছাত্র রাজনীতি ও জাতীয় ঐক্যের গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এসেছে। তিনি ছাত্র নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক।

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit