বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

চাকরির নামে গুপ্তচরবৃত্তি, বিশ্বজুড়ে ইরানের নতুন সাইবার কৌশল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫৪ Time View
আন্তর্জাতিক ডেস্ক : চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন ধরনের সাইবার গুপ্তচরবৃত্তির কৌশল নিয়ে সামনে এসেছে ইরান। ভুয়া চাকরির অফার ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বজুড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের টার্গেট করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা গবেষকেরা।যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো অল্টো নেটওয়ার্কস এর গবেষণা ইউনিট ৪২ এর তথ্যের ভিত্তিতে সিএনএন জানায়, ইরানি হ্যাকাররা রিক্রুটার সেজে এভিয়েশন খাতের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ফাঁদে ফেলছে। একই সঙ্গে মার্কিন তেল গ্যাস কোম্পানি এবং ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংস্থাকেও টার্গেট করা হচ্ছে।

গবেষকদের মতে, হ্যাকাররা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একেবারে বাস্তব কোম্পানির মতো ভুয়া চাকরির বিজ্ঞপ্তি তৈরি করছে। এতে আকৃষ্ট হয়ে প্রার্থীরা যোগাযোগ করলে তাদের একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহার করতে বলা হয়। ওই অ্যাপের মধ্যেই আগে থেকে ম্যালওয়্যার সংযুক্ত থাকে, যা ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে।

বিশ্লেষকদের ধারণা, এই সাইবার অভিযানের মাধ্যমে বিমান চলাচল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন ফ্লাইট তালিকা ও যাত্রীদের তথ্য পর্যবেক্ষণের চেষ্টা করছে ইরান। পাশাপাশি তেল গ্যাস কোম্পানিগুলোর কার্যক্রম নজরদারির মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজার সম্পর্কে আগাম ধারণা নেওয়াও এর লক্ষ্য হতে পারে।

ইউনিট ৪২ এর গবেষকেরা বলছেন, এই কৌশল অনেকটা উত্তর কোরিয়ার হ্যাকারদের ব্যবহৃত পদ্ধতির মতো। যেখানে ভুয়া আইটি কর্মী বা রিক্রুটার সেজে প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করা হয়। এভিয়েশন ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড অ্যানালাইসিস সেন্টারের সভাপতি জেফ্রি ট্রয় বলেন, ভুয়া পরিচয়ে ক্রেডেনশিয়াল সংগ্রহ এবং হেল্পডেস্ক ব্যবস্থার অপব্যবহার এখন বড় হুমকি হয়ে উঠছে।

এর আগে যুক্তরাষ্ট্রের কিছু জ্বালানি অবকাঠামোতেও সাইবার হামলার ঘটনা ঘটেছে, যেখানে ইরানকে সন্দেহ করা হয়। চলমান সংঘাতের মধ্যেও এই ধরনের হামলার আশঙ্কা আগেই জানিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

তবে এখন পর্যন্ত বড় কোনো এভিয়েশন বা জ্বালানি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মেলেনি। যদিও ছোট কিছু প্রতিষ্ঠান এই সাইবার অভিযানের শিকার হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খালিজ টাইমস 

কিউএনবি/অনিম/২৪ মে ২০২৬,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit