শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫০ Time View

ডেস্কনিউজঃ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান জেনারেল আহমেদ ভাহিদি এক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেও ইরান শত্রুপক্ষের সব ধরণের ষড়যন্ত্র নস্যাৎ করবে। একই সাথে দেশের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং ইরানের ওপর নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ।

ইরানের ‘জাতীয় প্রতিরোধ, ত্যাগ ও বিজয় দিবস’ উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় আইআরজিসি প্রধান এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। উল্লেখ্য, ১৯৮২ সালে দীর্ঘ ৫৭৮ দিনের দখলদারিত্বের অবসান ঘটিয়ে খোররামশাহর শহরটি মুক্ত করার ঐতিহাসিক স্মরণে ইরানে এই দিবসটি পালিত হয়।

জেনারেল আহমেদ ভাহিদি বলেন, খোররামশাহর মুক্তি ছিল ইরানের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক। তিনি দাবি করেন, সাম্প্রতিক ‘তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধেও’ ইরান দীর্ঘ ৪০ দিনের কঠোর ও বীরত্বপূর্ণ প্রতিরোধের মাধ্যমে শত্রুকে অপমানজনকভাবে যুদ্ধবিরতি চাইতে বাধ্য করেছে। এই প্রেক্ষাপটে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাঁচটি মূল কৌশলগত দিক তুলে ধরেন।

প্রথমত, আইআরজিসি প্রধানের মতে, ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ’ ছিল মূলত একটি হাইব্রিড বা বহুমুখী যুদ্ধ। তবে আইআরজিসির শক্ত জবাব, সামরিক কৌশল এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের কারণে শত্রুপক্ষ তাদের মূল লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

দ্বিতীয়ত, খোররামশাহর মুক্তির মূল শিক্ষা হলো নিজস্ব শক্তির ওপর পূর্ণ নির্ভরতা এবং কার্যকর প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে ইরানের পারমাণবিক প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার অভূতপূর্ব উন্নয়ন শত্রুদের সব সমীকরণ ও হিসাব পালটে দিতে বাধ্য করেছে।

তৃতীয়ত, দেশের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হলো জনগণের দৃঢ় রাজনৈতিক উপস্থিতি এবং জাতীয় ঐক্য। এই জনশক্তি শত্রুপক্ষের যেকোনো বৈরী ষড়যন্ত্র, মনস্তাত্ত্বিক যুদ্ধ ও অনুপ্রবেশের বিরুদ্ধে একটি অটুট দেয়াল হিসেবে কাজ করে।

কিউএনবি/বিপুল/২৪.০৫.২০২৬/রাত ১১.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit