রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর ক্ষমতা ও রাজনীতিতে হস্তক্ষেপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সে দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান। 

পেশোয়ারে এক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নিজেদের যত শক্তিশালী ভাবাই হোক না কেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর লজ্জাজনক পরাজয় ও আত্মসমর্পণের ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়।

ফজলুর রহমান স্মরণ করিয়ে দেন যে ১৯৭১ সালে তৎকালীন সেনাশাসক জেনারেল ইয়াহিয়া খান শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার বড় বড় কথা বললেও, তার পরদিনই সেনাবাহিনী অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছিল। বর্তমান সামরিক নেতৃত্বকেও সেই ইতিহাস মনে রাখার পরামর্শ দিয়ে তিনি প্রশ্ন তোলেন, দেশের সাধারণ মানুষ যখন কষ্টে দিন কাটাচ্ছে, তখন সেনাবাহিনী কীভাবে এত উদাসীন থাকতে পারে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক দশক ধরে অহেতুক সংঘাত ও অত্যাচারের কারণে দেশে রক্তপাত চলছে। এভাবে চলতে থাকলে পাকিস্তানের ভৌগোলিক অস্তিত্বই হুমকির মুখে পড়বে। সেনাপ্রধান ও কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, রাজনীতি করার শখ থাকলে সামরিক পোশাক খুলে নির্বাচনে আসুন; তখনই বোঝা যাবে দেশের মানুষ আপনাদের কতটা ভোট দেয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit