বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, সম্পর্ক দৃঢ় করার অঙ্গীকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান ব্রিটিশ হাইকমিশনার।

এ সময় তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার পারস্পরিক অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উভয় পক্ষ দুই দেশের গভীর ঐতিহাসিক সম্পর্ক এবং সুদৃঢ় চমৎকার জনযোগাযোগের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের অ্যাভিয়েশন খাতের অগ্রগতিতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া শিক্ষা, অভিবাসন ও গতিশীলতা (মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি), দক্ষতা উন্নয়ন এবং নিরাপত্তা খাতসহ অন্যান্য অগ্রাধিকারমূলক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে তারা মতবিনিময় করেন।

আলোচনাকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের ধারাবাহিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একই সাথে রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, সেচ্ছায়, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক ফোরামে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা বজায় রাখার আহ্বান জানান।

জবাবে ব্রিটিশ হাইকমিশনার আশ্বাস দেন যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক ‘পেনহোল্ডার’ (প্রধান সমন্বয়কারী) হিসেবে যুক্তরাজ্য তার নেতৃত্বমূলক ভূমিকা পালন অব্যাহত রাখবে এবং এই সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান আলোচনায় ধরে রাখতে কাজ করে যাবে। বৈঠক শেষে উভয় পক্ষই দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট যৌথ বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit