বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম

ফ্রেঞ্চ ওপেনের মঞ্চে রেকর্ড গড়ার মিশনে জোকোভিচ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : রোলাঁ গারোতে প্রথম দিনেই কোর্টে নামছেন নোভাক জোকোভিচ। ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক সার্বিয়ান তারকা এবার ফ্রেঞ্চ ওপেনে নামছেন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে। ফরাসি ওপেনে চতুর্থ শিরোপা জিততে পারলে তিনি হয়ে যাবেন এককভাবে সর্বোচ্চ ২৫টি গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড়।

সবশেষ ২০২৩ ইউএস ওপেন জেতার পর আর কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা ওঠেনি জোকোভিচের হাতে। এরপর থেকে পুরুষ টেনিসে আধিপত্য দেখাচ্ছেন দুই তরুণ তারকা ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। 

তবে চোটের কারণে আলকারাজ এবার রোলাঁ গারোয় খেলছেন না। ফলে অনেকের চোখেই এটিই হতে পারে জোকোভিচের জন্য সেরা সুযোগ।

রোববার স্টাড ফিলিপ শাত্রিয়ের রাতের ম্যাচে জোকোভিচের প্রতিপক্ষ ফ্রান্সের জিওভান্নি ম্পেতশি পেরিকার। শক্তিশালী সার্ভ আর ঘরের দর্শকদের সমর্থন। দুই মিলিয়ে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে জোকোভিচের জন্য।

টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে জোকোভিচ অবশ্য বলেছেন, সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছেন তিনি।

“শারীরিকভাবে এবং খেলায় নিজেকে পাঁচ সেটের জন্য প্রস্তুত করতে অনেক সময় কোর্টে কাটিয়েছি। গ্র্যান্ড স্লাম সব সময়ই আমার অগ্রাধিকারের জায়গায়।”

সম্প্রতি কাঁধের চোটে ভুগেছেন জোকোভিচ। ক্লে কোর্ট মৌসুমেও খুব বেশি ম্যাচ খেলেননি তিনি। ইতালিয়ান ওপেনে নিজের প্রথম ম্যাচেই বিদায় নিতে হয়েছিল তাকে। 

তবে গ্র্যান্ড স্লামে জোকোভিচ বরাবরই অন্য রকম। গত পাঁচটি মেজরের প্রতিটিতে অন্তত সেমি-ফাইনাল খেলেছেন তিনি।

রোববার আরও খেলবেন দ্বিতীয় বাছাই আলেক্সান্ডার জভেরেভ। জার্মান তারকার প্রতিপক্ষ ফ্রান্সের বেঞ্জামিন বঁজি।

তরুণদের মধ্যে নজর থাকবে ব্রাজিলের জোয়াও ফনসেকা ও চেক প্রতিভা ইয়াকুব মেনশিকের দিকে। দুজনই নিজেদের অভিযান শুরু করবেন কোর্ট সিমোন মাতিয়েতে।

নারীদের এককে দিনের সবচেয়ে বড় নাম মিরা আন্দ্রেয়েভা। অষ্টম বাছাই রুশ কিশোরীর প্রতিপক্ষ ফরাসি ওয়াইল্ডকার্ড ফিওনা ফেরো। এছাড়া সাবেক গ্র্যান্ড স্লামজয়ী সোফিয়া কেনিন, বারবোরা ক্রেইচিকোভা ও এমা রাদুকানুও শুরু করবেন নিজেদের অভিযান।

বিশেষ নজর থাকবে অস্ট্রিয়ার লিলি ট্যাগারের দিকেও। ২০২৫ জুনিয়র চ্যাম্পিয়ন এই তরুণীকে অনেকেই তুলনা করছেন চারবারের রোলাঁ গারোজয়ী জাস্টিন হেনিনের সঙ্গে। তার এক হাতের ব্যাকহ্যান্ড এরই মধ্যে টেনিস অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।

কিউএনবি/অনিমা/২৪.০৫.২০২৬/সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit