সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

হার্টে রিং পরানো হয়েছে তামিমের, শারীরিক অবস্থার উন্নতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। খেলা চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই তাকে বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়ে এবং তার হার্টে একটি রিং পরানো হয়।

বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলছিল মোহামেডানের। ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তামিম। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। তবে হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না তামিম।

তামিমকে দ্রুত কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। তার আগে বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। মোহামেডানের কর্মকর্তারা তামিমের সঙ্গেই আছেন। বিসিবির কর্তারাও তামিমকে দেখতে হাসপাতালে গেছেন। তামিমের অসুস্থতার খবর শুনেই বিসিবির বোর্ড সভা বাতিল হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।

হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও বড় ভাই নাফিস ইকবালও পৌঁছান। মোহামেডানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে শাইনপুকুর।

তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। ক্রিকেটপ্রেমী ও তার ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit