শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

অপ্রাপ্তবয়স্ক ইমাম কি তারাবি নামাজ পড়াতে পারবেন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : তারাবির নামাজ পবিত্র রমজানের বিশেষ ইবাদত। এ নামাজ সুন্নতে মুয়াক্কাদা। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন এ নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন। ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি পুরো রমজানজুড়ে তারাবি জামাতের সঙ্গে আদায় করেননি। তারাবির নামাজের নিয়মতান্ত্রিক প্রচলন শুরু হয় ইসলামের দ্বিতীয় খলিফা ওমর (রা.)-এর যুগে।

 অনেকে জানতে চান, অপ্রাপ্তবয়স্ক ইমাম কি তারাবি নামাজ পড়াতে পারবেন? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, অপ্রাপ্তবয়স্ক ইমামের পেছনে প্রাপ্তবয়স্কদের নামাজ শুদ্ধ নয়। বিশুদ্ধমতে উক্ত বিধানটি ফরজ-নফল সব ধরনের নামাজের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই প্রাপ্তবয়স্ক কারও জন্য অপ্রাপ্তবয়স্ক ইমামের পেছনে তারাবির নামাজে এক্তেদা করা জায়েজ হবে না।
 
হজরত আতা ও ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) থেকে বর্ণিত, তারা বলেন,لاَ يَؤُمُّ الْغُلاَمُ قَبْلَ أَنْ يَحْتَلِمَ فِي الْفَرِيضَةِ وَلاَ غَيْرِهَا অর্থ: অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ফরজ-নফল কোনো নামাজেই ইমামতি করবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা ৩৫২৪)

তারাবি নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ অর্থ: যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াব লাভের আশায় রমজানের রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। (বুখারি ৩৭; মুসলিম ৭৫৯)

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit