বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

১৮ বছর ক্ষমতায় থেকেও খায়েশ মেটেনি নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইসরাইলের  প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডানপন্থি লিকুদ পার্টির এই নেতা ১৯৯৬ থেকে ১৯৯৯, ২০০৯ থেকে ২০২১ সাল ও ২০২২ সাল থেকে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায় রয়েছেন।

ইসরাইলের সর্বশেষ জাতীয় নির্বাচনে নেতানিয়াহু নেতৃত্বাধীন লিকুদ পার্টি ৩২টি আসন পায়। আর, অতি-অর্থডক্স মিত্ররা পায় ১৮টি এবং ফার-রাইট ধর্মীয় জায়নিস্ট জোট পায় ১৪টি আসন।

বর্তমান মেয়াদের শুরুতেই নেতানিয়াহুর সরকার বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার, গাজায় আগ্রাসন ও জিম্মিদের মুক্তি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন ইসরাইলের কট্টর-ডানপন্থি এই নেতা। বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়ে। সেই ইস্যুতে মাসের পর মাস হাজারো ইসরাইলি রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে নেতানিয়াহু সরকারের প্রতি সমালোচনা আরও তীব্র হয়েছে। বিশেষ করে যুদ্ধের ধরন ও জিম্মিদের মুক্তি ইস্যুতে হতাহত পরিবারের সদস্যরা তার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit